প্রায় ৪০ বছর পর নিনটেন্ডো ছাড়লেন এনইএস ও এসএনইএস ডিজাইনার

২৭ আগষ্ট, ২০২১ ২০:০০  
বিশ্বব্যাপী গেমিং কনসোল ডিজাইনের অন্যতম জনপ্রিয় ডিজাইনার অব্যহতি নিচ্ছেন। ভিডিও গেম ওয়েবসাইট ও ব্লক কোটাকু’র বরাত দিয়ে এনগ্যাজেট জানিয়েছে, ৩৮ বছর আট মাস চাকরির পর নিনটেন্ডো থেকে অব্যহতি নিচ্ছেন এনইএস এবং এসএনইএসের ডিজাইনার ল্যান্স বার। যদিও তাঁর নাম খুব কম মানুষেই জানেন, তারপরেও তিনি নিনটেন্ডো এবং যুক্তরাষ্ট্রের ভিডিও গেম ইন্ডাস্ট্রিকে মেইনস্ট্রিমে আনতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। বার ১৯৮২ সালের ডিসেম্বরে অস্থায়ী ভিত্তিতে নিনটেন্ডোতে যোগদান করেন। তবে তাঁকে যখন আমেরিকান ব্যবহারকারীদের কাছে ফ্যামিলি কম্পিউটার (যেটি ফামিকন নামেই অধিক পরিচিত)-কে অধিক জনপ্রিয় করে তুলতে এনইএসের বাইরের ডিজাইন করতে বলা হয় তখন তিনি সবচেয়ে আলোচিত হন। চাহিদানুসারে তিনি সফট জাপানিজ মডেলের পরিবর্তে স্টেরিও সিস্টেমের মতো করে ডিজাইন করেন। কনসোলটির প্রথম ডিজাইন খুবই তাড়াহুড়ো করে শেষ করা মনে হলেও সিইএসে দর্শকদের অভিমত এবং সাশ্রয়ী ইঞ্জিনিয়ারিং চাহিদা বিবেচনায় মাত্র এক ঘন্টাতেই বার এবং তার টিম সেটি রিডিজাইন করেন। প্রথম দুইটি কনসোলের জন্য বার অধিক জনপ্রিয় হয়েছিলেন। তিনি এসইএসের প্রধান অ্যাক্সেসরিজ যেমন জিপার লাইট গান এবং এনইএস ম্যাক্স ডিজাইন করেন। ডিবিটেক/বিএমটি